1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলের টয়লেটে ঝুলছিল নারীর রক্তাক্ত লাশ, মিলেছে রক্তমাখা ছুরি বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা বিশ্ব বসতি দিবস: সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের তাগিদ প্রধানমন্ত্রীর রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু

এবার ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৬৮ বার দেখা হয়েছে

ডিজিটাল ডেস্ক

 

বাগেরহাটের মোংলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মালেক ফকির (৪৫) নামে একজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এর আগেও নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে কারাগারে ছিল এই ব্যক্তি।

মামলার বরাত দিয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, মোংলা পৌর শহরে শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় পাঁচ বছরের শিশুটি তার মামার বাসার সামনে খেলছিল।

এ সময় চকলেটের প্রলোভন দেখিয়ে শামছু ফকিরের ছেলে মালেক ফকির শিশুটিকে বাসায় ডেকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করলে শিশুর কান্নায় আশপাশের মানুষ ছুটে এলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়।

ওসি আনিসুর রহমান আরও বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির মামা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় রবিবার (৯ মার্চ) মামলা করেছেন। আসামি মালেক ফকিরকে দ্রুত গ্রেপ্তার করতে অভিযান চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026