1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী

শোভাযাত্রার মোটিফ নির্মাতা চিত্রশিল্পীর বাড়িতে আগুন, নিরাপত্তাহীনতায় পরিবার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৪০ বার দেখা হয়েছে

 

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। অগ্নিকান্ডে তার বাড়ির একটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

খুলনায় রেললাইন অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদেরখুলনায় রেললাইন অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে তিনি ঢাকায় চারুকলার আয়োজনে একটি শোভাযাত্রার জন্য বাঘের মোটিফ তৈরি করেছিলেন। তবে স্থানীয়ভাবে গুজব রটে যে, এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি ছিল। যার জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

মানবেন্দ্র ঘোষ বলেন, আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করিনি। শুধুমাত্র শিল্পের প্রয়োজনে বাঘের মোটিফ বানিয়েছিলাম। এখন আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের অনুরোধ জানাচ্ছি। ঘটনার খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠনআখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
ওসি আমান উল্লাহ বলেন, অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি খুব গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি একই এলাকায় অবস্থিত সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির পাশেই। ফলে এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ ঘটনায় স্থানীয় সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিল্পীর নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। এ দিকে ঘটনা জানার পর পুড়ো জেলায় এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026