1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী

টি-২০ র‌্যাঙ্কিংয়ে ৩৬ তম স্থানে মাশরাফি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ২৭৩ বার দেখা হয়েছে

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে টি-২০ ফরম্যাট থেকে অবসর নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অবসর যাওয়ার পর টি-২০ র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে ম্যাশের। তাই ৩৬তমস্থানে থেকেই ক্যারিয়ার শেষ করলেন মাশরাফি।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ শেষে র‌্যাঙ্কিংয়ে ৪১তম স্থানে উঠে আসেন মাশরাফি। ওই ম্যাচে ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।

এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৪ ওভারে ৩০ রানে ১ উইকেট শিকার করেন মাশরাফি। ওই ম্যাচটিই ছিলো মাশরাফির টি-২০ ক্যারিয়ারের শেষ ম্যাচ।

অবসরের পর প্রকাশিত আইসিসির সর্বশেষ টি-২০ র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ৩৬তম স্থানে উঠে এলেন মাশরাফি। তার রেটিং পয়েন্ট ৫৩৪। ক্যারিয়ারে মাশরাফির সর্বোচ্চ রেটিং ছিল ৫৪৫। ২০১৬ সালে সর্বশেষ টি-২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডে ওমানের বিপক্ষে ম্যাচ শেষে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং অর্জন করেছিলেন ম্যাশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026