1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

টেকনাফে বন্দুকযুদ্ধে ৩ মাদক ব্যবসায়ী নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ২০১ বার দেখা হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা, চারটি এলজি ও ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

রবিবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঢালা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জাহাঙ্গীর ও সোহেল নামে র‌্যাবের দুই সদস্য আহত হন।

নিহত মাদক ব্যবসায়ীরা হলো- কক্সবাজার সদরের ঝিলংজা এলাকায় বসবাসকারী টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার গবি সোলতানের ছেলে দিল মোহাম্মদ (৪২), কক্সবাজার পৌরসভার চৌধুরী পাড়া এলাকার মো. ইউনূছের ছেলে রাশেদুল ইসলাম (২২) ও চট্টগ্রামের আমিরাবাদের মাস্টারহাট এলাকার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৪২)।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব জানান, হোয়াইক্যং ইউনিয়নের ঢালা এলাকায় ইয়াবা উদ্ধার করতে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তিনজনের মরদেহ পাওয়া যায়।

তিনি আরো জানান, তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026