1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন দ. আফ্রিকার তোপ সামলে লড়ছে অস্ট্রেলিয়া রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: রোসাটম মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রোসাটমের রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম দেয়ালে ঝুলছে নানা গাছ, প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে কলোনিতে মন্ত্রী

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্তে মন্ত্রীসহ নিহত ৮

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক

 

ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইবরাহিম মুরতালা মুহাম্মেদসহ ৮জন নিহত হয়েছেন। এখবর বিবিসি।

বুধবার দেশটির সেন্ট্রাল আশান্তি অঞ্চলে এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। ঘানার ডিফেন্স চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ এই ঘটনাকে ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে, ঘানার সশস্ত্র বাহিনী জানায়, তিনজন ক্রু ও পাঁচ যাত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রাডার থেকে ‘উধাও’ হয়ে গেছে। হেলিকপ্টারটি স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১২ মিনিটে অবৈধ খননকাজ বন্ধে আয়োজিত এক ইভেন্টের জন্য ওবুয়াইসি শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করে।

এরইমধ্যে, সামাজিক যোগাযোগমাধ্যমে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। কবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হেলিকপ্টার বিধ্বস্তের কোনো কারণ প্রকাশ করেনি।

ঘটনার পর দেশটির ডিফেন্স চিফ অব স্টাফ সবখানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। তিনি ঘানার রাষ্ট্রপতি ডজস ড্রামানি ,মাহামা এবং সরকারের পক্ষ থেকে দেশের সেবায় নিবেদিত ব্যক্তিদের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন।

নিহতদের মধ্যে উল্লেখযোগ্য আরও ছিলেন, দেশটির সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়ক ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মোহাম্মেদ এবং ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস পার্টির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026