1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী

রাজধানীতে ‘ধাক্কামারা’ চক্রের দুই নারী সদস্য আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

রাজধানীর তেজগাঁও থানাধীন একটি শপিংমলে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ধাক্কামারা চক্রের সক্রিয় দুই নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন লিমা আক্তার (২২) ও শাহনাজ বেগম (৪২)। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ওই দুই নারী শপিংমলের ৭ম তলার লিফটের সামনে কৌশলে এক নারীকে ধাক্কা মেরে তার ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি করে। এ সময় ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে স্বামীকে সঙ্গে নিয়ে চিৎকার করলে নিরাপত্তা প্রহরীরা এগিয়ে আসেন। তাদের সহায়তায় ওই দুই নারীকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরো দুই সহযোগী পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত আরো দুই নারী ভুক্তভোগী জানান, তাদের কাছ থেকেও যথাক্রমে এক লাখ টাকা এবং ৪ দশমিক ৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের টিকলি (মূল্য আনুমানিক ৬৪ হাজার ৫০০ টাকা) ও ১০ হাজার টাকা চুরি হয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, আসামিরা চুরির কথা স্বীকার করে। তেজগাঁও থানা পুলিশ ও নারী পুলিশের সহায়তায় যুথী আক্তারের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং স্বর্ণের টিকলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আসামি লিমা আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের নেতা। তার নেতৃত্বে ঢাকাসহ সারা দেশে সংঘবদ্ধভাবে বিভিন্ন শপিংমল, রাস্তা ও গণপরিবহনে চুরির ঘটনা ঘটিয়ে আসছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026