1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী

চিকিৎসা শিক্ষার মান নিয়ে সরকার আপোশ করবে না — স¦াস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭
  • ৩২৮ বার দেখা হয়েছে

যে সব বেসরকারি মেডিকেল কলেজ সরকারি নীতিমালার শর্ত পূরণ করতে পারে নাই তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে শর্ত পূরণ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চিকিৎসা শিক্ষার মান নিয়ে সরকার কোনো আপোশ করবে না। যে কলেজে মানসম্মত শিক্ষক নাই, লাইব্রেরি ও ল্যাবরেটরিসহ প্রয়োজনীয় অবকাঠামো নেই, শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে হাসপাতালের শয্যা নেই সেই কলেজ চালনোর কোনো দরকার নেই। সরকার এ বছর চারটি কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করেছে। যে সব কলেজ দ্রুত সময়ের মধ্যে নীতিমালার শর্ত পূরণ করতে পারবে না আগামী শিক্ষাবর্ষে তাদের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
তিনি আজ ঢাকা মেডিকেল কলেজের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের কে-৭৪ ব্যাচের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টশেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইসমাইল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান, বিএমএ’র মহাসচিব অধ্যাপক এহতেশামুল হক, স্বাচিপ-এর মহাসচিব ডা. এম এ আজিজ বক্তৃতা করেন।
নতুন শিক্ষার্থীদেরকে পড়ালেখার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য মন্ত্রী বলেন, ভালো চিকিৎসক হতে গেলে পড়ালেখাকে অগ্রাধিকার দিতে হবে। রাজনীতিকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই। পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলির বিকাশ ঘটালে সুচিকিৎসক তৈরি হয়।
ইন্টার্নি চিকিৎসকদেরকে রোগী ফেলে রেখে ধর্মঘটে না যাওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, চিকিৎসকদের প্রথম কাজ রোগীর চিকিৎসা করা। কোনো ভুল বোঝাবুঝির কারণে রোগী ফেলে রেখে অযথা ধর্মঘট করা কোনো মানবিক গুণাবলির মধ্যে পড়ে না। তিনি বলেন, কোনো আন্দোলন ছাড়াই সরকার ইন্টার্নি চিকিৎসকদের ভাতা বাড়িয়েছে। তাই চিকিৎসা অবহেলা করে অযথা আন্দোলনে যাওয়ার কোনো অর্থ হয় না।
তিনি বলেন, দেশের চিকিৎসা শিক্ষার মানকে উন্নত করার লক্ষ্যে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহ রয়েছে। এ বছর দেশের ইতিহাসে সর্বোচ্চ নিখুঁত প্রক্রিয়ার মধ্য দিয়ে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি থেকে সারা দেশের সকল মেডিকেল কলেজের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026