1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

সমান অধিকার, ন্যায়ের সমাজ গড়তেই এনসিপি কাজ করছে”— আখতার হোসেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। মঙ্গলবার পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি দেশের বিদ্যমান বৈষম্য, সামাজিক অসাম্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

বৈঠকে আখতার হোসেন বলেন,

“স্বাধীনতার মূল চেতনা ছিল—সমান অধিকার, সমান মর্যাদা ও ন্যায়ের নিশ্চয়তা। অথচ আজও সমাজে বৈষম্য, অবহেলা ও অন্যায়ের চিত্রই বেশি চোখে পড়ে। এই বৈষম্য দূর করাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”

“আমি এই অঞ্চলেরই সন্তান। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতি করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বহুবার জেল-জুলুম, রিমান্ড সহ্য করেছি—শুধু সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে। আজও সেই লক্ষ্য নিয়েই মাঠে আছি।”

“আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে কারও মর্যাদা টাকার মাপে নির্ধারিত হয়। ধনী-গরিবের ব্যবধান দিন দিন বেড়ে চলেছে। এটা স্বাধীনতার আদর্শ নয়। যোগ্যতা থাকা সত্ত্বেও যদি কেউ শুধু অর্থের অভাবে সুযোগ থেকে বঞ্চিত হয়, সেটা মেনে নেওয়া যায় না।”

তিনি প্রতিশ্রুতি দেন,

“আপনারা আমাকে সমর্থন দিন, আমি প্রতিটি উন্নয়নবঞ্চিত অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো। জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি।”


বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। অনেককে করমর্দন এবং আবেগভরা আলিঙ্গনেও দেখা যায়। এলাকাবাসীর নানা সমস্যা মনোযোগ দিয়ে শুনে তা সমাধানে অঙ্গীকার করেন এনসিপি সদস্য সচিব।

এ সময় এনসিপি পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়ক আব্দুল আল মামুন, যুগ্ম আহ্বায়ক এবিএ মিজানুর রহমান ছানাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১ জুলাই রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে আখতার হোসেনকে রংপুর-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026