1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির অভিযান: ১২৪৩টি মামলা দায়ের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত শনিবার (২৫ অক্টোবর) অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে ১২৪৩টি মামলা দায়ের করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৩০৯টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৯৩টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী পরিবহনগুলোকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে রাজধানীর সড়কগুলোতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ট্রাফিক বিভাগ নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালিয়ে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, যাতে যানজটের পাশাপাশি সড়ক দুর্ঘটনাও প্রতিরোধ করা যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026