1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা ও জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশের প্রজ্ঞাপন জারি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

অন্তর্বর্তী সরকার ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে গত ৬ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখার সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এ প্রজ্ঞাপন দুটি জারি করেন।

রোববার (৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

নতুন এই দুই অধ্যাদেশের মাধ্যমে দেশে তথ্য ব্যবস্থাপনা, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনি কাঠামো প্রবর্তন করা হয়েছে। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী, নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ ও শেয়ার করার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও দায়বদ্ধতা আরোপ করা হবে।

অন্যদিকে, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য-সম্পদ ব্যবস্থাপনা, তথ্য বিনিময় ও বিশ্লেষণ কার্যক্রমে সমন্বয় সাধন এবং কেন্দ্রীয় উপাত্ত ব্যবস্থাপনা কাঠামো গঠনের বিধান রাখা হয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে, এই দুটি অধ্যাদেশ ডিজিটাল প্রশাসন ও তথ্যনিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অধ্যাদেশ দুটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিধিমালা ও নির্দেশিকা প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এর মাধ্যমে তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

দেশের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, অধ্যাদেশগুলোর কার্যকর বাস্তবায়ন হলে সরকারি তথ্যব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে এবং ডিজিটাল অবকাঠামোর সুরক্ষা জোরদার হবে। তবে, নাগরিকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত নজরদারি ব্যবস্থা নিশ্চিত না হলে গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি থেকেই যাবে বলে তারা সতর্ক করেছেন।

(সূত্র: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়)

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026