1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

গৃহায়ন মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: আবাসিক প্লট ও ফ্ল্যাটের লিজদাতা অনুমোদন বাতিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আবাসিক প্লট ও ফ্ল্যাটের ক্রয়, দান, হেবা, নামজারি, হস্তান্তর, আম-মোক্তার বা ঋণ অনুমতির ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন গ্রহণের প্রথা বাতিল করে নতুন ৭ দফা নির্দেশনা জারি করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে গৃহায়ন মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থা কর্তৃক উন্নয়নকৃত প্লট ও ফ্ল্যাট হস্তান্তরের প্রক্রিয়া সহজ এবং জনসাধারণের দুর্ভোগ কমানোর লক্ষ্য নিয়েছে।

আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) গৃহায়ন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গৃহায়ন মন্ত্রণালয়ের অধীনে যেসব আবাসিক প্লট ও ফ্ল্যাট উন্নয়ন করা হয়েছে, সেগুলোর জন্য লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন প্রয়োজন হবে না। তবে, কিছু বিশেষ পরিস্থিতি যেমন প্লটের বিভাজন বা একাধিক প্লটের একত্রীকরণ, মাস্টার প্ল্যানের পরিবর্তন এবং প্লট বা ফ্ল্যাটের ব্যবহার শ্রেণি পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

নতুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যে সকল আবাসিক প্লট বা ফ্ল্যাটের মালিকানা নিয়ে কোনো বিরোধ রয়েছে, সেইসব প্লটের জন্য অনুমোদন গ্রহণের প্রথা বহাল থাকবে। একইভাবে, পরিত্যক্ত সম্পত্তি এবং বিশেষ বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলোর ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন গ্রহণের প্রথা অব্যাহত থাকবে।

এছাড়া, প্লট বা ফ্ল্যাটের হস্তান্তর বা নামজারির ক্ষেত্রে দলিল মূল্য অনুযায়ী নির্দিষ্ট হারে সাব-রেজিস্ট্রি অফিসে ফি প্রদান করতে হবে। গৃহায়ন মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর উন্নয়নকৃত প্লট ও ফ্ল্যাটের ক্ষেত্রে একই হারে এবং পদ্ধতিতে নন-ট্যাক্স রেভিনিউ (এনটিআর) হিসেবে ফি আদায় করবে।

লিজদাতা প্রতিষ্ঠানকে মালিকানা সম্পর্কিত বিরোধ পরিহার এবং মালিকানা রেকর্ড হালনাগাদ রাখার জন্য নতুন নিয়মের অধীনে দলিল সম্পাদনের পর অবিকল নকলের একটি কপি লিজদাতা প্রতিষ্ঠানে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে জরিমানা আরোপের বিধান রাখা হয়েছে।

নতুন এই নির্দেশনাটি প্লট বা ফ্ল্যাটের মালিকানায় সহজতা আনার পাশাপাশি সেবা প্রাপ্তি সহজ করতে এবং দুর্নীতি রোধে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026