1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

সৌদি আরবে দক্ষ কর্মী প্রেরণের জন্য বিএমইটি ও তাকামলের সহযোগিতা বৃদ্ধি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সৌদি আরবের রিয়াদে সৌদি তাকামল হোল্ডিং-এর প্রধান কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে সৌদি তাকামলের পেশাগত স্বীকৃতি কর্মসূচি, বাংলাদেশি প্রোগ্রাম ম্যানেজার সালেম আলমাতরুদ এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আদেল আলফুরাইদি উপস্থিত ছিলেন।

বৈঠকে ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, সৌদি আরবে দক্ষ এবং প্রশিক্ষিত কর্মী প্রেরণ বিষয়ে তার মন্ত্রণালয়ের অধীন বিএমইটি এবং তাকামল একযোগে কাজ করছে। তিনি জানান, বিএমইটি-এর সক্ষমতা বাড়ানোর জন্য মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে সৌদি আরবে ২৭টি অনুমোদিত টেস্ট সেন্টারে ১৮৮টি পেশায় নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং উত্তীর্ণ প্রার্থীদের দক্ষতার সনদ প্রদান করা হচ্ছে। অক্টোবর মাসে ৫১,৬৫৩ জন কর্মীর দক্ষতা যাচাই পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

তাকামল-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আদেল আলফুরাইদি বিএমইটির সক্ষমতা বৃদ্ধিতে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমানে সৌদি আরবে ওয়ার্ক ভিসায় আগমনের জন্য তাকামলের দক্ষতা যাচাই সনদ বাধ্যতামূলক। বর্তমানে শতকরা নব্বই ভাগ বিদেশি কর্মী তাকামল-এর সনদ নিয়ে সৌদি আরবে প্রবেশ করছেন এবং শীঘ্রই এই হার শতভাগে উন্নীত করা হবে।

সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া সৌদি আরবে গমনকারী কর্মীদের অধিকাংশই অর্থনৈতিকভাবে অস্বচ্ছল উল্লেখ করে বলেন, “পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ ডলার এবং পরীক্ষায় উত্তীর্ণ না হলে আবারও পঞ্চাশ ডলার ফি প্রদান করা তাদের জন্য দুরূহ।” তিনি অনুত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় দফা পরীক্ষার ফি মওকুফ করার জন্য তাকামল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। এতে বিষয়টি গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করার আশ্বাস দেন তাকামলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী।

সচিব আরও বলেন, সৌদি শ্রম বাজারের চাহিদা এবং কাঙ্ক্ষিত মান অনুযায়ী কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণে তাকামলের সঙ্গে আরও সহযোগিতা বৃদ্ধির আগ্রহ ব্যক্ত করেন। বৈঠকে সৌদি আরবে বিদ্যমান বাংলাদেশী কর্মীদের রিস্কিলিং (নতুন দক্ষতা অর্জন) এবং আপস্কিলিং (উন্নত দক্ষতা অর্জন) প্রশিক্ষণ বিষয়ে সৌহার্দ্রপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026