1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

নির্বাচিত সরকারই সমাধান করতে পারবে দেশের সমস্যাগুলো: আমীর খসরু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দেশের সকল সাংবিধানিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানে সক্ষম হবে। তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক পরিবর্তনের দিকে দৃষ্টি কেন্দ্রীভূত করা প্রয়োজন এবং জনগণের প্রধান চাহিদা হলো একটি স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। আমীর খসরু বলেন, “দেশে যে সমস্যাগুলো দীর্ঘ সময় ধরে পুঞ্জিভূত হয়েছে, তার সমাধান শুধুমাত্র নির্বাচিত সরকারই দিতে পারবে। ছোটখাটো ইস্যুতে জনগণের মনোযোগ নেই; সবাই চাইছে নিরপেক্ষ নির্বাচন।”

শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, রায়ের দিকনির্ধারণ বিচারব্যবস্থার ওপর নির্ভরশীল। তাই সবার উচিত বিচারব্যবস্থার ওপর আস্থা রাখা।

এর আগে সেমিনারে আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় এলে সবার জন্য ফ্রিতে প্রাথমিক সেবা নিশ্চিত করা হবে। তিনি সেমিনার উদ্বোধনের পর মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

দিনব্যাপী এই সামিটে অংশ নেন চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি এবং ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026