1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে আগুন লাগিয়ে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণপাশে উত্তর ফালগুনকরা রাস্তার মাথায় এই ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের জামায়াতে ইসলামীর সমর্থক ফজলুল হক মোল্লার মালিকানাধীন পিকআপ ভ্যান (ঢাকামেট্রো-ন-১৫-২২৪১) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের সঙ্গে পার্ক করা ছিল। সোমবার ফজরের নামাজের পর চালক পিকআপ ভ্যানটি নিয়ে ফেনীতে মাছ আনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তবে, তার আগেই ভোরে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে সেটি আগুনে পুড়িয়ে দেয়।

ঘটনার পর পাশেই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দা, পিকআপ মালিক ফজলুল হক মোল্লা এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পিকআপ ভ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়।

ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।”

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026