1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্য: শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের রায়ের পর দেশে কোনো আতঙ্ক নেই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর দেশে কোনো ধরনের আতঙ্কের পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৭ নভেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “আমি কোথাও কোনো ধরনের আতঙ্ক দেখতে পাচ্ছি না। মানুষ স্বাভাবিকভাবে চলাচল করছে। কেউ আতঙ্কিত নয়।” তিনি আরও বলেন, “আমি আজও সড়ক দিয়ে অফিসে এসেছি। কোথাও কোনো বিশৃঙ্খলা বা আতঙ্কের চিত্র চোখে পড়েনি।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “গতকাল আমি বরিশাল থেকে ঢাকায় ফিরেছি। পথে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও গোপালগঞ্জের অবস্থা পর্যবেক্ষণ করেছি। এসব এলাকায় সামান্য কিছু অস্থিরতা থাকলেও বড় কোনো সহিংসতা বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।”

তিনি আরও বলেন, “এসব এলাকায় কিছু ছোটখাটো ঘটনা ঘটেছে। যেমন—কোথাও গাছ কাটা হয়েছে বা সড়কে বাধা দেওয়া হয়েছে। তবে সেগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন সব এলাকা শান্ত আছে।”

দেখামাত্র গুলির নির্দেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেখামাত্র গুলি করার কোনো নির্দেশ নেই। আত্মরক্ষার প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে পারে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি।” তিনি আরও ব্যাখ্যা করেন, “আত্মরক্ষা প্রত্যেকের মৌলিক অধিকার। যে কোনো আইনশৃঙ্খলা বাহিনী সদস্য বা নাগরিক বিপদের মুখে আত্মরক্ষার পদক্ষেপ নিতে পারে। তবে এর অপব্যবহার যেন না হয়, সে বিষয়ে আমরা সতর্ক আছি।”

সভায় উপস্থিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীও একই বিষয়ে বলেন, “আত্মরক্ষার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। যদি কেউ আপনাকে আক্রমণ করে, আপনি আত্মরক্ষায় পদক্ষেপ নিতে পারেন। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এটি কোনো নতুন নির্দেশ নয়।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা জোরদারে মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন শীতকালীন উৎসব, বাণিজ্য মেলা এবং বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, রায়ের পরপরই দেশব্যাপী বিশেষ নজরদারি চালানো হচ্ছে এবং সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের সহিংসতা বা আতঙ্কের কোনো চিত্র নেই বলে নিশ্চিত করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026