1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আজ মঙ্গলবার তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। এ তালিকা দিয়েই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত ৩ নভেম্বর নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল। ওই সময় নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, দেশে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার আছেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং ১ হাজার ২৩০ জন হিজড়া ভোটার রয়েছেন।

এছাড়া, যেসব নাগরিক ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করবেন, তারা এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে দেশের ভোটারদের সঠিক এবং আপডেট তথ্য নিশ্চিত করা হবে, যা জাতীয় নির্বাচন পরিচালনায় সহায়ক হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026