1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

বাংলাদেশ হাইকমিশনার বতসোয়ানায় পরিচয়পত্র পেশ ও দ্বিপাক্ষিক সহযোগিতা আলোচনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বতসোয়ানায় নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক হাইকমিশনার শাহ আহমেদ শফি মঙ্গলবার (১৮ নভেম্বর) বতসোয়ানার রাষ্ট্রপতি ডুমা গিডিয়ন বোকোর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতির সঙ্গে হাইকমিশনারের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রপতি বোকো বাংলাদেশের বিভিন্ন উন্নয়নখাতে অর্জিত সাফল্যকে স্বীকৃতি দেন এবং উল্লেখ করেন, সম্প্রতি বতসোয়ানার কৃষি ও পশুপালন খাতের ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে দেশটির উন্নত কৃষি প্রযুক্তি ও কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করেছে। তিনি বাংলাদেশের কারিগরি সহায়তা গ্রহণের মাধ্যমে বতসোয়ানার কৃষি খাতের উন্নয়নের আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যৌথ বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্ব দেন।

রাষ্ট্রপতি বোকো বতসোয়ানার বাজারে বাংলাদেশের উচ্চমানের ফার্মাসিউটিক্যাল ও ওষুধ পণ্য আমদানির আগ্রহও ব্যক্ত করেন। এই প্রসঙ্গে দুই পক্ষ বৈষয়িক খাতগুলোর দ্বিপাক্ষিক সমন্বয় এবং বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এর আগে সোমবার হাইকমিশনার শাহ আহমেদ শফি বতসোয়ানার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে টেক্সটাইল ও গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস এবং কৃষি ও সংশ্লিষ্ট খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। হাইকমিশনার উল্লেখ করেন, উভয় দেশের মধ্যে কৃষি, খাদ্য নিরাপত্তা, পশুপালন, বস্ত্র ও ওষুধ শিল্পখাতে উল্লেখযোগ্য সম্ভাবনা বিদ্যমান।

বৈঠকের সময় হাইকমিশনার ২০২৬ সালে সুবিধাজনক সময়ে বতসোয়ানার রাষ্ট্রপতিকে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলসহ বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে।

বাংলাদেশ হাইকমিশন বতসোয়ানার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, ফার্মাসিউটিক্যাল এবং অন্যান্য শিল্পখাতে সহযোগিতা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখযোগ্যভাবে, দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত হাইকমিশনার শাহ আহমেদ শফি বতসোয়ানায় অনাবাসিক হাইকমিশনারের দায়িত্বও পালন করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026