1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিল বানিয়ে ১০ জন সরাসরি তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

বিএনপি মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশান ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন বলেন, প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে, যা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিন পর্যন্ত কার্যকর থাকবে।

মাহাদী আমিন জানান, দেশের সকল শ্রেণি-পেশার মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব ভাবনা, প্রত্যাশা বা পরিকল্পনা এক মিনিটের ভিডিও রিলস আকারে অনলাইনে জমা দিতে পারবেন। ভিডিওগুলো হতে পারে বক্তব্য, গান, সংলাপ, স্যাটায়ার, ডকুমেন্টারি, অ্যানিমেশন অথবা ছবি ও শিল্পকর্মের সমন্বয়ে নির্মিত। এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা গঠনমূলক সমালোচনা, নতুন চিন্তা বা কোনো বিস্তৃত পরিকল্পনা প্রকাশের সুযোগ পাবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধাভিত্তিক বিচার করা হবে। বিজয়ীদের মধ্যে শীর্ষ ১০ জন সরাসরি তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন। মাহাদী আমিন আরও জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশের প্রতিটি নাগরিককে দেশ গড়ার মহাপরিকল্পনায় সম্পৃক্ত করা এবং গণমুখী রাজনৈতিক দলের ভাবনার সাথে রাষ্ট্র পরিচালনার সংযোগ স্থাপন করা।

তিনি বলেন, যদি ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তাহলে দলের শীর্ষ নেতৃত্ব ও তৃণমূলের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন গড়ে ওঠার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, চেয়ারপারসনের বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য সাইমুম পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026