1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? শৈশবের মজার স্মৃতি সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখা, শিশুদের কৌতূহল মেটালেন প্রধানমন্ত্রী গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার

৭ ঘণ্টায় ১২ লাখ টাকার তহবিল পেল এনসিপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চেয়ে ভিডিওবার্তার মাধ্যমে আহ্বান জানানো মাত্র ৭ ঘণ্টায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ১২ লাখ টাকার দান পেয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ডা. জারা জানান, এত দ্রুত অর্থ সংগ্রহের ঘটনা তাদের কল্পনার বাইরে ছিল। পোস্টে তিনি উল্লেখ করেন, “মাত্র ৭ ঘণ্টায় আপনারা ১২ লাখ টাকারও বেশি পাঠিয়েছেন। এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”

ডা. জারা জানান, মোট লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এই লক্ষ্য পূরণে আরও ৩৪ লাখ টাকা সংগ্রহ করতে হবে। উল্লেখ্য, রাত ২টার পর থেকে বিকাশে নির্ধারিত লিমিট অতিক্রমের কারণে আর দান করা সম্ভব নয়। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দান গ্রহণ করা হচ্ছে।

এই তহবিল সংগ্রহ কার্যক্রম নির্বাচনের জন্য দলীয় কার্যক্রম ও প্রচারণার তহবিল হিসেবে ব্যবহৃত হবে। দাতাদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনে দলীয় কার্যক্রমকে সমর্থন দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026