1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

উপদেষ্টা পরিষদে রদবদল, শপথ অনুষ্ঠান ‘স্লো’ নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

আইন আদালত ডেস্ক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রদবদলের সিদ্ধান্ত হয়েছে সোমবার সন্ধ্যায়। এর প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়। তবে সোমবার রাতেই শপথ অনুষ্ঠান আয়োজন ধীরে করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। শপথ অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়। বিশেষভাবে বঙ্গভবনে বিশিষ্টজনদের যাতায়াতের নিরাপত্তা এবং নতুন উপদেষ্টাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি একাধিক গানম্যান প্রস্তুত রাখার কথাও বলা হয়। তবে কতজন উপদেষ্টা শপথ নেবেন, তা চিঠিতে উল্লেখ করা হয়নি।

উপসচিব স্বাক্ষরিত চিঠিতে ২৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শপথ অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়েছিল। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুনরায় যোগাযোগ করে শপথ আয়োজন ধীরে করার নির্দেশনা দেওয়া হলেও চিঠিতে অনুষ্ঠান বাতিল বা স্থগিত করার কোনো উল্লেখ ছিল না।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শপথ অনুষ্ঠান নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং নির্দেশনার কারণে কেবল আয়োজনের গতিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।

সূত্র: আমার দেশ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026