1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? শৈশবের মজার স্মৃতি সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখা, শিশুদের কৌতূহল মেটালেন প্রধানমন্ত্রী গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার

আসছে রমজান, খেজুরের দাম নিয়ন্ত্রণে সরকারের বড় পদক্ষেপ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

সরকার ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনায় রেখে আসন্ন রমজান মাসে খেজুরের দাম সাধারণ নাগালের মধ্যে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই শুল্ক ছাড় ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ড বুধবার (২৪ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে। খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর পাশাপাশি, বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ধরনের ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত বছর খেজুর আমদানিতে ৫০ শতাংশ অগ্রিম আয়করের ছাড় দেওয়া হয়েছিল, যা এ বছরও বহাল থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ডের বক্তব্য অনুযায়ী, খেজুর আমদানিতে শুল্ক ও অগ্রিম আয়করের উল্লেখযোগ্য ছাড়ের কারণে আসন্ন রমজান মাসে খেজুরের বাজার সরবরাহ পর্যাপ্ত এবং মূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। এর ফলে ধর্মীয় ও সামাজিক প্রয়োজন মেটাতে সাধারণ মানুষ সহজে খেজুর সংগ্রহ করতে পারবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026