1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

শুদ্ধি অভিযান চলবে: কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ২০২ বার দেখা হয়েছে

দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান চলছে এবং তা চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অপকর্ম করে, বিশেষ করে যারা ক্যাসিনোর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার শুদ্ধি অভিযান শুরু করেছে। এ শুদ্ধি অভিযান শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়, সারা দেশে।

বুধবার দুপুরে ভোলায় চরফ্যাশন-বেতুয়া সড়ক উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যতদিন পর্যন্ত দেশে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে না আসবে, ততদিন এ অভিযান অব্যাহত থাকবে। এখানে কোনো বিরতি নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু হয়েছে। শুধু ঘর নয়, নিজেদের আত্মীয়-স্বজন এ অভিযানে টার্গেট হয়েছে। কাজেই কোনো রাঘববোয়াল এ থেকে রক্ষা পাবে না। যারা অভিযুক্ত তারা সবাই নজরদারিতে আছে। শুদ্ধি অভিযানে কোনো শিথিলতা নেই।

পরে চরফ্যাশন উপজেলা সদরের ঈদগাহ মাঠে আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। এ সময় ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026