1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে নৌবাহিনীর হাতে আটক ১১ পাচারকারী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নৌবাহিনী ২৬ ডিসেম্বর শুক্রবার বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে অবৈধ শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকৃত ১০০০ লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট এবং একটি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে।

নৌবাহিনী সূত্র জানায়, শুক্রবার কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় টহল চলাকালে গোপন সূত্র থেকে খবর পাওয়া যায় যে, একটি পাচারকারী চক্র সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার করছে। এর পরিপ্রেক্ষিতে সেন্ট মার্টিন ও তৎসংলগ্ন এলাকায় নৌবাহিনী টহল জোরদার করে।

নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে ৪২ মাইল দূরে সন্দেহজনক একটি মাছ ধরার বোট শনাক্ত করে। বোটটিকে থামার সংকেত দেওয়া হলে, বোটটি দ্রুত গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। নৌবাহিনী দ্রুত ধাওয়া করে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামক বোটটি আটক করতে সক্ষম হয়।

এ সময় বোটটিতে থাকা ১১ জন পাচারকারী নিজেদের অবৈধ কার্যকলাপের কথা স্বীকার করে জানান যে, তারা মিয়ানমারে বেশি মুনাফা লাভের আশায় ডিজেল ও সিমেন্ট পাচারের উদ্দেশ্যে সাগরে যাত্রা করেছিল।

নৌবাহিনীর পক্ষে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে, এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

এ ঘটনা দেশের সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে এবং শুল্ক ফাঁকি বন্ধে নৌবাহিনীর কার্যক্রমের গুরুত্বকে আরও একবার সামনে এনে দিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026