1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

“দেশ অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, সাবধান থাকতে হবে” :মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত কঠিন এবং কিছু লোক পেছন থেকে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নে মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা ৯৫ শতাংশ মুসলমান দেশের বাসিন্দা। তাই কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমাদের দেশে তৈরি হবে না, এ বিষয়ে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ।” তিনি আরো বলেন, “দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে এবং কিছুসংখ্যক লোক নিজেদের স্বার্থে দেশের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হতে দেওয়া যাবে না।”

বিএনপির মহাসচিব নির্বাচন নিয়ে বলেন, “নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যাতে তারা তাদের লক্ষ্য অর্জন করতে না পারে।” তিনি যোগ করেন, “এটি আমার শেষ নির্বাচন, আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়েও কথা বলেন। তিনি বলেন, “বেগম জিয়া দীর্ঘ ৬ বছর কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে অসুস্থ, তার জন্য সবাইকে দোয়া করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা নেতৃবৃন্দ, ধর্মীয় আলেম-ওলামা এবং স্থানীয় বিএনপি নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, তবে আমরা অবশ্যই একসঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।”

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026