1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

নোয়াখালীতে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত, ওসিসহ আহত ৫

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ২০৫ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনধি; নোয়াখালী পৌরসভায় সন্ত্রাসীদের সঙ্গে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় ইব্রাহিম খলিল প্রকাশ ভান্ডারি রুবেল (৩২) নামে এক মাদক কারবারি নিহত ও ডিবির ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে রেল লাইন সংলগ্ন পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে এ গোলাগুলির ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল, একটি চোরা ও তিনটি রামদা উদ্ধার করে।
বৃহস্পতিবার ভোরে নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত ভান্ডারি রুবেল আইয়ুবপুর এলাকার আবুল কাশেম ভান্ডারির ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন ডিবির ওসি কামরুজ্জামান সিকদার, উপ-পরিদর্শক সায়েদ মিয়া, ওমর ফারুক, সহকারি উপ-পরিদর্শক মাসুদ আলম ও কনস্টেবল দেলোয়ার হোসেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়ান্দা পুলিশের দেওয়া তথ্য মতে, বুধবার সন্ধ্যায় রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ও মাদক কারবারি ইব্রাহিম খলিল প্রকাশ ভান্ডারি রুবেলকে গ্রেফতার করে নোয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবির) একটি দল। পরে তার কাছে অস্ত্র আছে এমন তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেলের সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে রুবেল নিহত ও পাঁচ পুলিশ আহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার জানান, নিহত সন্ত্রাসী রুবেল ভান্ডারির বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026