1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রোসাটমের রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম দেয়ালে ঝুলছে নানা গাছ, প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে কলোনিতে মন্ত্রী ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা বিশ্বে মানবাধিকার আইনের অগ্রদূত: নোবেলজয়ী নাভি পিল্লাইয়ের জীবনগাথা নাভি পিল্লাই: বর্ণবৈষম্যবিরোধী লড়াই থেকে আন্তর্জাতিক ন্যায়বিচারের অগ্রপথিক প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান

বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র সুসংহত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন: স্পিকার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

দেশের গণতন্ত্রকে সুসংহত করতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে এবং ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবেন।

আজ সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘ছবির গল্প’ নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক একটি বিশেষ বর্ষপঞ্জির (ক্যালেন্ডার) মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের অবদানের কথা স্মরণ করে বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান দেশের জনগণকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন। এই ঐতিহাসিক সিদ্ধান্ত ও রাজনৈতিক যাত্রায় বেগম খালেদা জিয়া সর্বদা অনুপ্রেরণা যুগিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে স্থায়ী রূপ দিতে বেগম খালেদা জিয়ার সরকার অগ্রণী ভূমিকা পালন করেছিল। দেশের রাজনৈতিক সংকটে জিয়া পরিবারের ঐতিহাসিক অবদানের কথাও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান তাঁর বক্তব্যে বলেন, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি ও রাজনৈতিক দুঃসময়ে বেগম খালেদা জিয়া অত্যন্ত ধৈর্য এবং সংগ্রামের মাধ্যমে দলকে সুসংগঠিত রেখেছিলেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলীয় নেতৃত্বকে শক্তিশালী করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও সংশ্লিষ্ট সংগঠনের উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. আহমেদ মোস্তফা নোমান এবং অনুষ্ঠান সমন্বয় করেন সাদমান সাকিব। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকাশিত বর্ষপঞ্জিটিতে আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের ক্যামেরায় ধারণকৃত বিভিন্ন আলোকচিত্র এবং বর্ণনার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের ১২টি গুরুত্বপূর্ণ দিক ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’ শীর্ষক একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।

উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নুর, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যবৃন্দ, আয়োজক সংগঠনের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026