1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রোসাটমের রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম দেয়ালে ঝুলছে নানা গাছ, প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে কলোনিতে মন্ত্রী ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা বিশ্বে মানবাধিকার আইনের অগ্রদূত: নোবেলজয়ী নাভি পিল্লাইয়ের জীবনগাথা নাভি পিল্লাই: বর্ণবৈষম্যবিরোধী লড়াই থেকে আন্তর্জাতিক ন্যায়বিচারের অগ্রপথিক প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান

তারেক রহমানের হাত ধরে অতিদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার: ভূমি প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের সুবিধাবঞ্চিত ও অতিদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর। সর্বস্তরের জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন এবং একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার সমন্বিত ও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ সকালে চিকনদণ্ডী ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে স্থানীয় অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি উপকারভোগীদের উদ্দেশে বলেন, সরকারের টেকসই উন্নয়ন কার্যক্রম সফল করতে হলে জনগণের মাঝেও সচেতনতা এবং আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

পরবর্তীতে দুপুরে প্রতিমন্ত্রী সামাজিক সেবা প্রদান ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিন্ন এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর তীরবর্তী নিবন্ধিত জেলে পরিবারগুলোর বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ছাগল বিতরণ করা হয়। জেলে পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং মূল পেশার পাশাপাশি আয়ের উৎস বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গেছে।

দিনের অপর কর্মসূচিতে প্রতিমন্ত্রী বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)-এর আওতায় হাটহাজারী পৌরসভার ‘স্মার্ট স্ট্রিট লাইটিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই আধুনিকীকরণ প্রকল্পের মাধ্যমে হাটহাজারী পৌরসভার বানজইন-উপজেলা কলেজ রোড-বাসস্ট্যান্ড-এগারো মাইল এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-কাছারি সড়ক-রামকুঁনি সড়কে আধুনিক ও পরিবেশবান্ধব সড়ক বাতি স্থাপন করা হয়েছে, যা স্থানীয় নাগরিকদের নৈশকালীন নিরাপত্তা ও চলাচলে ব্যাপক পরিবর্তন আনবে।

এছাড়া হাটহাজারী পৌরসভার অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে কামালপাড়া-রামকুঁনি সড়ক এবং শাহজালাল পাড়া কার্পেটিং উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

দিনব্যাপী আয়োজিত এসব সরকারি কর্মসূচিতে হাটহাজারী উপজেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026