1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

এক পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ১৯৯ বার দেখা হয়েছে

গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকায় ফ্ল্যাট বাড়ির দ্বিতীয় তলায় মাসহ একই পরিবারের চারজনের গলাকাটা লাশ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় ঘরের ভেতরে লাশ থাকার তথ্য পান স্বজনেরা। পরে বিকেল পাঁচটায় পুলিশ ও স্থানীয় সাংসদ ইকবাল হাসেন সেখানে যান।

ওই চারজন হলেন স্মৃতি আক্তার ফাতেমা (৪০), তাঁর মেয়ে নূরা আক্তার (১৫), শাওরিন আক্তার (১২) ও ছেলে ফাদিল (৫)।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও স্বজনদের কাছ থেকে জানা যায়, স্মৃতি আক্তার পার্শ্ববর্তী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার গোড়াবাড়ি গ্রামের মো. কাজলের স্ত্রী। কাজল প্রায় ২০ বছর ধরে মালয়েশিয়াপ্রবাসী। শ্রীপুর উপজেলার আবদার গ্রামে জমি কিনে বাড়ি করেছিলেন কাজল। তাঁর পরিবারের সদস্যরা সেই বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করছিলেন।

স্বজনদের কাছ থেকে আরও জানা যায়, বড় মেয়ে নুরা আক্তার স্থানীয় এইচ এ কে একাডেমিতে দশম শ্রেণির ছাত্রী ছিল। শাওরিন পাশের ব্রাইট ক্যাডেট মাদ্রাসায় পড়ত। ফাদিল স্থানীয় আবদুল করিম একাডেমিতে নার্সারির ছাত্র ছিল।

প্রবাসী কাজলের ছোট ভাই মো. আরিফ বলেন, ‘আমরা সব সময় তাঁদের খোঁজখবর রাখি। আজ বিকেল পৌনে চারটার দিকে বাড়িতে এসে এসব লাশ দেখতে পাই।’

এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আল মামুন প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত জেনে বলা যাবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026