1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী

৭ম কৃষি প্রযুক্তি মেলা সমাপ্ত সার্বিক বিবেচনায় চিক্স এন্ড ফিডস প্রথম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭
  • ২৬৩ বার দেখা হয়েছে

আজ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ারস এন্ড এক্সিবিশন এর যৌথ উদ্যোগে ৩ দিনব্যাপী ৭ম কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে।

মেলায় সার্বিক বিবেচনায় ‘চিক্স এন্ড ফিডস ১ম, এসিআই লিঃ ও গেটকো যৌথভাবে ২য় এবং এগ্রো বেস্ট কর্পোরেশন ও আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ যৌথভাবে ৩য় স্থান অর্জন করেছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরডিএ’র মহাপরিচালক এম এ মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান এবং অন্যান্যের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম, চীনের এফসিএম এর ভাইস জেনারেল ম্যানেজার রবার্ট গেন, আরডিএ’র পরিচালক মো. নজরুল ইসলাম খান ও লিমরা’র কাজী সারোয়ার উদ্দিন বক্তব্য রাখেন।

মেলায় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, চীন, থাইল্যান্ড, ফিলিপাইন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান ও কানাডাসহ ১৯টি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের কৃষি প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি, জ্বালানী শক্তি, উদ্যান ফসলের উন্নয়ন প্রযুক্তি, গবাদি পশু-পাখির খাদ্য ও পুষ্টি উৎপাদন প্রযুক্তির ৩৬৫টি স্টল স্থান পায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026