1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন দ. আফ্রিকার তোপ সামলে লড়ছে অস্ট্রেলিয়া রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: রোসাটম মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রোসাটমের রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম দেয়ালে ঝুলছে নানা গাছ, প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে কলোনিতে মন্ত্রী

আওয়ামী লীগের ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ উদ্বোধন আগামীকাল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪৯ বার দেখা হয়েছে

ঢাকা: ১৪ সেপ্টম্বর, ২০২০ : দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ চালু হচ্ছে আগামীকাল।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে সারাদেশের মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে এই অ্যাপ চালু করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে বিনা মূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন দেশের মানুষ।
‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপটি’ আনুষ্ঠানিক ভাবে আগামীকাল মঙ্গলবার অনলাইনে শুভ উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুর। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসান। অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক প্রকৗশলী ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। এছাড়া অ্যাপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন প্রকৌশলী আবু হাসান মাসুদ।
এ বিষয়ে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর বলেন, মহামারি করোনা ভাইরাসের শুরুতে ডাক্তাররা যখন চেম্বারে সরাসরি রোগীদের সেবা প্রদান করতে পারছিলেন না, তখন টেলিমেডিসিন সেবাই একমাত্র ভরসা হয়ে উঠেছিল। এর পরই আমরা ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ নিয়ে কাজ শুরু করি। এই অ্যাপটি বাংলাদেশের চিকিৎসা খাতে একটি নতুন অধ্যায় যুক্ত করবে। ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপে’র মাধ্যমে রোগীরা চিকিৎকদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানটি অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগ-এর অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/awamileague.1949 এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/myalbd.
এছাড়া সময় টিভি, বিজয় টিভি, বিডি নিউজ২৪, বাংলা নিউজ২৪, বার্তা২৪, সমকাল, যুগান্তর, ইত্তেফাক, সারাবাংলা, ভোরের কাগজ, জাগোনিউজ২৪, বাংলাদেশ জার্নাল, ঢাকা টাইমস ও অপরাজেয় বাংলার ফেসবুক পেজে সরাসরি প্রচারিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026