1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে প্রথম কর্মদিবসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যোগদান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া এবং শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত প্রটোকল ও রাষ্ট্রীয় রীতি অনুযায়ী তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

রোববার (২৩ আগস্ট) সকালে বঙ্গভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্ব গ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

শপথ নেওয়ার পরদিন শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নতুন রাষ্ট্রপতি। এর মাধ্যমেই তিনি তার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। দীর্ঘ কয়েক দশক পর অনুষ্ঠিত এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ও পরবর্তী সময়ে রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণ দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026