1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

ইউপি সদস্য অপহরণের ৬ ঘণ্টা পর উদ্ধার: গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ১৮৯ বার দেখা হয়েছে

পাবনায় অপহৃত ইউপি সদস্য কোবাদ আলী ব্যাপারীকে (৫৩) অপহরণের ছয় ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ‌্য জানান
এর আগে বুধবার (৬ জানুয়ারি) রাতে পাবনা সদর উপজেলার চর আশুতোশপুর বাজার সংলগ্ন একটি মেহগনি গাছের বাগান থেকে অপহৃত কোবাদকে উদ্ধার করে পুলিশ। সেসময় দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়। ইউপি সদস্য কোবাদ আলী আমিনপুর থানার বাঘইল মধ্যপাড়া গ্রামের মৃত হাকিম ব্যাপারীর ছেলে এবং সুজানগর ইউনিয়নের রানীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য।

দুই অপহরণকারী হলো- পাবনা শহরতলীর সিঙ্গা উত্তরপাড়ার আহমেদ অলীর ছেলে মো. মামুন(২১) এবং পাবনা সদর উপজেলার চর আশুতোশপুর গ্রামের দেওয়ান আব্দুল্লাহর ছেলে দেওয়ান আসাদুল্লাহ তুষার (২৫)।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, বুধবার দুপুরে কোবাদ আলী ব্যাপারী আমিনপুর থেকে বাসে করে পাবনায় মেয়ের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাস থেকে নেমে রিক্সায় চড়ে শহরতলীর মেরিল বাইপাস রোড এলাকায় পৌঁছলে ৫/৬ জন দুষ্কৃতকারী অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায়। ইউপি সদস্য কোবাদ আলী আমিনপুর থানার বাঘইল মধ্যপাড়া গ্রামের মৃত হাকিম ব্যাপারীর ছেলে এবং সুজানগর ইউনিয়নের রানীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য।

দুই অপহরণকারী হলো- পাবনা শহরতলীর সিঙ্গা উত্তরপাড়ার আহমেদ অলীর ছেলে মো. মামুন(২১) এবং পাবনা সদর উপজেলার চর আশুতোশপুর গ্রামের দেওয়ান আব্দুল্লাহর ছেলে দেওয়ান আসাদুল্লাহ তুষার (২৫)।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, বুধবার দুপুরে কোবাদ আলী ব্যাপারী আমিনপুর থেকে বাসে করে পাবনায় মেয়ের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাস থেকে নেমে রিক্সায় চড়ে শহরতলীর মেরিল বাইপাস রোড এলাকায় পৌঁছলে ৫/৬ জন দুষ্কৃতকারী অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026