1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলের টয়লেটে ঝুলছিল নারীর রক্তাক্ত লাশ, মিলেছে রক্তমাখা ছুরি বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা

মার্কিন রাষ্ট্রদূতের উত্তরাঞ্চল সফর: বাংলাবান্ধা স্থলবন্দর ও তেঁতুলিয়া পরিদর্শন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে
বাংলাদেশ ডেস্ক
তিন দিনের সরকারি সফরে উত্তরাঞ্চলে অবস্থান করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরোপয়েন্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্ত এলাকার সার্বিক কার্যক্রম ও পরিবেশ ঘুরে দেখেন।
সোমবার ভোরে সফরসূচির অংশ হিসেবে রাষ্ট্রদূত তেঁতুলিয়ার ঐতিহাসিক মহানন্দা নদী এবং প্রখ্যাত ডাকবাংলো এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও স্থানীয় রকস মিউজিয়াম ঘুরে দেখেন। এর আগে গত রোববার (৩০ আগস্ট) সফরের প্রথম দিনে তিনি রংপুরে একটি আধুনিক ডেইরি খামার এবং স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করে স্থানীয় অর্থনীতি ও গ্রামীণ জনপদ সম্পর্কে ধারণা নেন।
পঞ্চগড় সফরকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা ও প্রটোকল বিষয়ে আলোচনা হয়। সফর শেষ হওয়ার আগে সোমবার দুপুরে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে পঞ্চগড় সার্কিট হাউসে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণের কথা রয়েছে তাঁর। এই বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই সফরের মাধ্যমে উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও সীমান্তবর্তী এলাকার অবকাঠামোগত অগ্রগতি এবং স্থানীয় জীবনযাত্রা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করছেন মার্কিন রাষ্ট্রদূত। এই ধরনের উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও বোঝাপড়াকে আরও সুদৃঢ় করবে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026