1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা সরকারের, শিক্ষার্থীদের মাঝে সহায়তা বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে
মধুপুর — জেলা প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে।
শনিবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিদ্যালয়ে যাতায়াতের জন্য সাইকেল এবং আয়বর্ধক কাজের জন্য সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। বর্তমান সরকার তরুণ প্রজন্মকে কর্মমুখী করে তুলতে দেশের বিভিন্ন স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে খুব শীঘ্রই মধুপুরেও এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, যাতে স্থানীয় যুবসমাজ আত্মনির্ভরশীল হতে পারে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়।
মাতৃভাষার পাশাপাশি বিশ্ব শ্রমবাজারের চাহিদা অনুযায়ী তরুণদের ইংরেজি, চাইনিজ এবং জাপানি ভাষা শেখার তাগিদ দিয়ে মন্ত্রী আরও জানান, জাপান ও চীনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। তাদের ভাষা শিক্ষা ও সংস্কৃতি চর্চা আরও গতিশীল করতে এলাকায় একটি কালচারাল সেন্টার নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026