1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দলের প্রত্যেক নেতাকর্মী সরকারের অংশ: রিজভী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকায় দলের প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ। শুধু মন্ত্রী বা সংসদ সদস্য হওয়াই সরকারের অংশ হওয়ার বিষয় নয়; সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে দলের নেতাকর্মীদের জানতে হবে এবং সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে।

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত র‍্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, "অনেক কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল আজকের অবস্থানে এসেছে। জেলা, মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অত্যন্ত যোগ্য। রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠান পরিচালনায় নারীরাও সমানভাবে সক্ষম।"

তিনি বলেন, "আজ বিএনপি ক্ষমতায়, আমাদের আর পাওয়ার কী আছে—এমন ভাবার সুযোগ নেই। আমরা প্রত্যেকেই সরকারের অংশ। আমার দল ক্ষমতায়, আপনার দল ক্ষমতায়। আজ আমরা নির্বিঘ্নে কথা বলতে পারি, চলাচল করতে পারি।"

দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, তারেক রহমানের কর্মসূচিগুলো জনগণকে বোঝানো এবং সেগুলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তাদের।

তিনি বলেন, "আপনারা এই দলের অংশ, সরকারের অংশ। প্রত্যেকেই মন্ত্রী বা এমপি হবেন, তা তো নয়। আপনাদের প্রতিনিধিরাই এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। সরকার দেশের মানুষের আর্থিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কীভাবে কাজ করছে, তা আপনাদের জানতে হবে। কর্মসূচিগুলো উপলব্ধি ও আত্মস্থ করে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে।"

বিএনপির অতীতের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, মহিলা দলের নেতাকর্মীদের অনেকবার কারাগারে যেতে হয়েছে, রিমান্ড ও নির্যাতনের শিকার হতে হয়েছে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে অনেককে মাসের পর মাস কারাগারে রাখা হয়েছে। এসব অভিজ্ঞতা তাদের মনে আছে।

নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে মহিলা দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিশেষ করে ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচিতে পরিবারের নারীদের গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন রিজভী।

তিনি বলেন, নারীর ক্ষমতায়নের জন্য দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ—শিক্ষা ও আর্থিক স্বাবলম্বিতা। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি তাদের শিক্ষার প্রসারেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জনবান্ধব কর্মসূচি ও নারীর ক্ষমতায়নের উদ্যোগগুলো সম্পর্কে জেনে সেগুলো জনগণের কাছে তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026