1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ায় গ্রেপ্তার ৩২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ডিএমপি ৩২ জনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আক্তার হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে গতকাল গুলশান থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে এই ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, মিছিলের ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকেই সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় গুলশান থানা পুলিশ ২২ জনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026