1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

অনূর্ধ্ব-২০ (জুনিয়র) এশিয়া কাপ হকিতে শেষটা রাঙাল বাংলাদেশ। স্থান নির্ধারনী ম্যাচে চাইনিজ তাইপেকে হারিয়েছে কোচ বোনেটের দল। এতে টুর্নামেন্টের সপ্তম দল হিসেবে শেষ করল সাব্বির-রিফাতরা।

শনিবার চীনের ইনার মঙ্গোলিয়ায় অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের জয় ৫-২ ব্যবধানে। প্রথমে পেনাল্টি কর্নার থেকে মুন্না ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে এই কোয়ার্টারের শেষ মুহূর্তে সমতায় ফেরে চাইনিজ তাইপে।

এরপর দ্বিতীয় কোয়ার্টারের নবম মিনিটে দারুণ এক।ফিল্ড গোলে লিড নেয় বাংলাদেশ। সাব্বিরের পাস থেকে গোল করেন মোহাম্মদ রিফাত। তৃতীয় কোয়ার্টারে নেমে বাংলাদেশ আধিপত্য বিস্তার করে খেলে। যদিও ধারার বিপরীতে এই কোয়ার্টারের ১৩তম মিনিটে ফের ২-২ সমতায় ফেরে চাইনিজ তাইপে। পরের মিনিটে পিসি থেকে তায়েব আলীর গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় কোয়ার্টার শেষ করে লাল সবুজের ছেলেরা।

শেষ কোয়ার্টারে চাইনিজ তাইপেকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। এই কোয়ার্টারের তৃতীয় মিনিটে মোহাম্মদ রিফাতের দ্বিতীয় গোলে লিড ৪-২ হয় বাংলাদেশের। খেলার ৫ মিনিট বাকি থাকতে আবদুল্লাহর দুর্দান্ত এক ফিল্ড গোলে ব্যবধান ৫-২ করে বাংলাদেশ। বাকি সময় এই ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026