1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৮

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

ঢাকার সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে আটজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

তিনি বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার হাতে ও ক্যাপ মাথায় দিয়ে ২০ থেকে ২৫ জন ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকায় মিছিল করছে—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে আটজনকে আটক করা হয়।’

‘তারা একটি বাস নিয়ে এসেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেছেন,’ যোগ করেন ওসি সাইদুল।

এ ঘটনায় আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026