1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দলের সিদ্ধান্তের বাইরে কাজ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কাজ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান।

নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ও ঐক্যের অভাবকেই সাতক্ষীরার চারটি আসনে বিএনপির পরাজয়ের মূল কারণ হিসেবে চিহ্নিত করে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ন্যাংটার আবার কাপড় খোলার ভয়? আপনারা আমাদের ন্যাংটা করে দিয়েছেন। ষড়যন্ত্র করেছেন, আমাদের রাস্তায় নামিয়েছেন এবং সাতক্ষীরার চারটি আসন গুপ্ত-সুপ্তদের হাতে তুলে দিয়েছেন। তাই আমাদের নতুন করে কিছু হারানোর ভয় নেই; বরং সামনে আছে পুরো বিশ্ব জয় করার সুযোগ। আর সে জয় ছিনিয়ে আনতে গিয়ে যদি কোনো শুদ্ধি অভিযান চালাতে হয়, তবে তা-ই করা হবে।

রোববার বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আল্লাহ যা দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করতে হবে। বিগত দিনে মামলা-হামলায় জর্জরিত বিএনপি এখন একটি স্থিতিশীল অবস্থায় এসেছে। যারা আপনাদের ধানের শীষে ভোট দিতে চায় না, তাদের স্পষ্ট ভাষায় বয়কট করুন। মনে রাখবেন, দল বাঁচলে সবাই বাঁচবে, দল না বাঁচলে কারও অস্তিত্ব থাকবে না। সুতরাং সবার আগে দলীয় স্বার্থ।

তিনি মাঠপর্যায়ের কাজ জোরদার করার তাগিদ দিয়ে বলেন, জনগণের দোরগোড়ায় যান। ঘরে ঘরে গিয়ে সরকারের জনকল্যাণমুখী কর্মসূচিগুলোর কথা বলুন—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম ভাতার বার্তা পৌঁছে দিন। প্রধানমন্ত্রী যে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন, তা জনসমক্ষে তুলে ধরুন। অতীতে যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক ব্যয় হতো ৩৫ কোটি টাকা, সেখানে বর্তমান প্রধানমন্ত্রী দুপুরের খাবারের বাজেট নির্ধারণ করেছেন মাত্র ১৫০ টাকা। আমরা ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই দেশ ও জনগণের সেবায় কাজ করে যাচ্ছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026