1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? শৈশবের মজার স্মৃতি সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখা, শিশুদের কৌতূহল মেটালেন প্রধানমন্ত্রী গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ফেনীতে প্রস্তুতি সভা | জাতীয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

ফেনী, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে জেলায় এ সংক্রান্ত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ জেলা বিএনপির আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

মন্ত্রী বলেন, আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। আমাদের একটি স্লোগান থাকবে- ‘ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা।’ আমাদের প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানকে নিয়ে আমরা গর্ব করি, তিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। আমরা ব্যাপক জনসমাগম করে তাঁকে সংবর্ধনা দেবো।

তিনি আরও বলেন, আমাদের ফেনীবাসীর মেডিক্যাল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, মুছাপুর ক্লোজার নির্মাণসহ দীর্ঘদিনের যেসব দাবি রয়েছে তা আমরা তাঁকে অবহিত করবো। আশা করি, তিনি আমাদের দাবির বিষয়ে শুনবেন এবং পর্যায়ক্রমে পূরণ করবেন।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক বেলাল আহমেদ ও জাতীয় কমিটির সদস্য আবু তালেব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026