1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলের টয়লেটে ঝুলছিল নারীর রক্তাক্ত লাশ, মিলেছে রক্তমাখা ছুরি বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা

মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, বেবি শাওয়ারে আনন্দে মেতেছেন অভিনেত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

মা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। জীবনের নতুন এই অধ্যায়কে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছেন তিনি। এরই মধ্যে কাছের মানুষ ও সহকর্মীদের নিয়ে ঘরোয়া আয়োজনে সেরে ফেলেছেন বেবি শাওয়ার।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি শাওয়ারের বেশ কিছু ছবি প্রকাশ করেন মৌসুমী। নিজের বাসার ছাদে আয়োজিত এই অনুষ্ঠানে প্রিয়জনদের সঙ্গে আনন্দ-আড্ডায় মেতে উঠতে দেখা যায় অভিনেত্রীকে।

চলতি বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার মা হওয়ার সুখবরটি প্রকাশ্যে আনেন মৌসুমী। এরপর থেকেই তাঁর মাতৃত্বের খবর নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় আগ্রহ। এবার সেই আনন্দেরই অংশ হিসেবে আয়োজন করা হলো বেবি শাওয়ারের।

অনুষ্ঠানটি ছিল অনেকটা ঘরোয়া গেট টুগেদারের মতো। এতে মৌসুমীর সহকর্মী হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু ও গায়িকা ঐশীসহ আরও অনেকে। কাছের মানুষদের সঙ্গে গল্প, আড্ডা ও আনন্দে সময় কাটান হবু মা মৌসুমী।

বেবি শাওয়ারের পর স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গেও ছবি তুলেছেন অভিনেত্রী। ব্যবসার সঙ্গে যুক্ত আবদুল ওয়াদুদের সঙ্গে বিয়ের আগে দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব ছিল মৌসুমীর। বিভিন্ন বিষয়ে দু‘জনের মিল থাকায় শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

এ অনুষ্ঠান প্রসঙ্গে মৌসুমী জানান, তাঁর মা হওয়ার আনন্দ ভাগ করে নিতে বন্ধুরাই স্বল্প পরিসরে এই আয়োজন করেছিলেন। সে কারণে অনেককেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। অতিথিদের দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। আয়োজনের তালিকায় ছিল মাছ, ভাতসহ নানা ধরনের খাবার।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই মা হওয়ার কথা মৌসুমী হামিদের। জীবনের নতুন এই অধ্যায়ে পা রাখার আগে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026