1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র হিসেবে দেশকে গড়তে চান : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী | খবর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

নাটোর, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক রাষ্ট্র হিসেবে দেশকে গড়তে চান। নতুন বাংলাদেশ বির্নিমাণে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

আজ মঙ্গলবার বিকেলে জেলার লালপুরে পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা প্রদানকালে তিনি এ কথা বলেন।

উপজেলার নওশারা সুলতানপুরে ২১৪ পরিবার এবং দিয়ার শংকরপুরে ১৮৬ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ছাড়াও ডাল, ভোজ্য তেল, চিনি, চিড়া-মুড়ি, ওষুধ ও নগদ অর্থ বিতরণ করেন প্রতিমন্ত্রী।

ফারজানা শারমীন বলেন, বর্তমান সরকার অসহায় মানুষের পাশে আছে। আমাদের চেষ্টা থাকে, দেশের যে কোন প্রান্তে যে কোন মানুষের যে কোন অসুবিধা থেকে উত্তরণ ঘটানো, তাদের দু:খ-দুর্দশা লাঘব করা।

অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করবে সরকার। এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার পদ্মার চরে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহন করেনি। আমরা চরের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান তৈরী, যাতায়াত ব্যবস্থা সহজ করা এবং দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে চাই। চরে কোন অপশক্তিকে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনকে আর অনিশ্চয়তার মুখে নিয়ে যেতে দেওয়া হবে না, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহন করা হচ্ছে। অপার সম্ভাবনাময় চরের অর্থনৈতিক কার্যক্রমে গতি সঞ্চার করতেও আমরা পদক্ষেপ গ্রহন করবো।

প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্যোগকালে সরকারের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। দুর্যোগ পরবর্ত্তী পুনর্বাসন কার্যক্রমেও আপনাদের পাশে থাকতে চাই। কোন ব্যক্তি বা পরিবার আর অনিশ্চতায় থাকবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026