1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : শাহজাদপুরে বিশেষায়িত চিকিৎসা শিক্ষার প্রসারে সরকারি উদ্যোগে একটি নার্সিং ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকাস্থ শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি আয়োজিত নাগরিক সংবর্ধনায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত শাহজাদপুরবাসীর সংগঠন শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু ও জনস্বাস্থ্যবিদ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে নাগরিক সংবর্ধনা প্রদান করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই, আমৃত্যু রাজনীতি আঁকড়ে থাকার ইচ্ছাও নেই। আমি মারামারি, মাদক ব্যবসা বা চাঁদাবাজির রাজনীতি শিখিনি; পেশাগত জীবনে শিখেছি হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান পরিচালনা করা। মানুষ মরণশীল, কিন্তু একটি সৎ ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান যুগ যুগ ধরে মানুষকে স্বাস্থ্য, শিক্ষা ও সেবা দিয়ে বাঁচিয়ে রাখে।’

শাহজাদপুরের উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী ড. মুহিত জানান, উপজেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধির পাশাপাশি পূর্বাঞ্চলের মানুষের জন্য নতুন বড় হাসপাতাল, নার্সিং কলেজ ও ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া তরুণ সমাজকে রক্ষা করতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, সাংস্কৃতিক কমপ্লেক্স প্রতিষ্ঠা এবং স্থানীয় ঐতিহ্যবাহী তাঁত ও দুগ্ধ শিল্পকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

ঢাকায় কর্মরত বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন ও কর্মকর্তাদের এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এম এ মুহিত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026