1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত ঋণের বোঝা চায় না বাংলাদেশ: শামা ওবায়েদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোকে নতুন করে ঋণের বোঝা নেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলায় অর্থায়ন ঋণের বদলে অনুদানভিত্তিক হওয়া উচিত।

গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) ঢাকার সিরডাপ অডিটোরিয়ামে ‘জলবায়ু ন্যায়বিচারের লক্ষ্যে জলবায়ু কূটনীতি’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ ও কপ৩১ সামনে রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চারটি বিষয়ে জোর দেবে। প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড ও জলবায়ু তহবিলকে এগিয়ে নেয়া; ঋণের বোঝা না বাড়িয়ে পূর্বানুমেয়, সহজলভ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন।

এসময় বক্তারা বলেন, ‘প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নকে বাস্তব ও সহজলভ্য করতে হবে এবং তা যেন ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়।’

একইসঙ্গে শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা, সাশ্রয়ী পরিচ্ছন্ন প্রযুক্তির প্রবেশাধিকার এবং নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের অসম প্রভাব বিবেচনায় নিয়ে প্রকৃত ও ন্যায্য রূপান্তর নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয় এ সভায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026