1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময় সকাল ৯টায় খেলা শুরুর জন্য টসও করতে পারেননি আম্পায়াররা। ম্যাচ মাঠে না গড়ালেও এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের মেয়েরা।

এর আগে, মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণে তিনবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। বেশ সময় পেরিয়ে গেলেও মাঠের অবস্থা খেলার উপযোগী হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্তে পৌঁছান আম্পায়াররা।

র‍্যাঙ্কিংয়ে চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ। তাই খেলা না হলেও বাইলজ অনুযায়ী সেমিফাইনালে উঠেছে নিগার সুলতানা জ্যোতিরা। এশিয়ান গেমসে বৈরী আবহাওয়া এবং মাঠ উন্নত না হওয়ায় চীনের হাংজুতেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল।

এদিকে, আজ আসরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ রয়েছে। জাপানের স্থানীয় সময় বিকেল ৪টায় ওসাকায় ম্যাচ শুরু হবে। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম করেছিল বাংলাদেশ।

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের লড়াই শুরু হচ্ছে এর দুই দিন আগে (১৭ সেপ্টেম্বর)। আগে থেকেই বাংলাদেশের ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছিল। নাগোয়ায় বছরের সবচেয়ে বৃষ্টিবহুল সময় সেপ্টেম্বর। বৃষ্টির কারণে বাংলাদেশের মেয়েরাও ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করতে পারেননি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026