1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন

এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোল হজম করল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

আগের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলের রেকর্ড ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। এবার ৪ গোল কম খেলেও বড় হার থেকে রক্ষা পায়নি মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমারা।

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ গোলের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগের দিন প্রথমার্ধেই ৭ গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে খায় তিন গোল। এদিন হলো ঠিক বিপরীত। এবার প্রথমার্ধে দুই গোল খাওয়া বাংলাদেশ দল বিরতি পর হজম করে আরও চারটি।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে প্রতিপক্ষ। ১৬ মিনিটে কিম মিনজির গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। এরপর ৪২ মিনিটে জং দাবিন ব্যবধান দ্বিগুণ করলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় কোরিয়ানরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়িয়ে বাংলাদেশকে দিশেহারা করে তোলে প্রতিপক্ষ। ৬৫ মিনিটে চো ইউরি দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এরপর ৭৭ মিনিটে জি সোয়ুন এবং ৭৯ মিনিটে হিয়ন সেউলগির পরপর দুই গোলে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ মুহূর্তে ম্যাচের যোগ করা সময়ে (৯০+১') কো ইউজিন বল জালে পাঠালে ৬-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026