1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে শনিবার অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণ এবং কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান।

বৃহস্পতিবার ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় আতিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এসব দাবিকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের ব্যাপকভাবে অংশগ্রহণ করতে হবে। লংমার্চ সফল করতে সাংগঠনিকভাবে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি।

প্রস্তুতি সভায় লংমার্চ সফল করতে ফেডারেশনের সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং কর্মসূচির সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে প্রথম দফায় ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বলে সভায় জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, আব্দুস সালাম, দপ্তর সম্পাদক নুরুল আমিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, প্রকাশনা সম্পাদক জামিল মাহমুদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য কাজী আবুল বাশার, ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026