1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী

অস্কারে বাংলাদেশের লড়াই, জমা পড়ল ৫ সিনেমা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য পাঁচটি সিনেমা জমা পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্মাতা ও প্রযোজকেরা সিনেমাগুলো অস্কার বাংলাদেশ কমিটির কাছে জমা দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অস্কার বাংলাদেশ কমিটি।

এবার জমা পড়া সিনেমাগুলো হলো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপী’ এবং নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’।

সিনেমাগুলোর চূড়ান্ত মূল্যায়ন ও বাছাইয়ের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচিকে চেয়ারপারসন করে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি ইতোমধ্যে অস্কার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদনও পেয়েছে।

নির্ধারিত নীতিমালা ও মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করে কমিটির সদস্যরা জমা পড়া সিনেমাগুলো দেখবেন ও পর্যালোচনা করবেন। এরপর যৌথ আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে একটি সিনেমাকে অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য চূড়ান্ত করা হবে।

সব প্রক্রিয়া শেষে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে জমা দেওয়ার জন্য নির্বাচিত সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

অস্কার বাংলাদেশ কমিটিকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026