1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলের টয়লেটে ঝুলছিল নারীর রক্তাক্ত লাশ, মিলেছে রক্তমাখা ছুরি বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা

আগাম জামিন না পেয়ে গোপনে দেশ ছেড়েছেন নায়ক রিয়াজ?

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

একসময় ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক রিয়াজ আহমেদ। দীর্ঘদিন ধরেই জনসম্মুখের আড়ালে রয়েছেন এই অভিনেতা। এবার তার দেশত্যাগ নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে। গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে গোপনে দেশ ছেড়েছেন রিয়াজ। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।রিয়াজ বা তার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন রয়েছে ১৬ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন রিয়াজ। তবে বিমানবন্দরের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, তারা এ ধরনের কোনো বিষয় টের পায়নি। স্থলবন্দর দিয়ে তিনি যেতে পারেন বলেও সূত্রটি মন্তব্য করেছে।

এর আগে ২০২৪ সালের ৬ আগস্ট রাতেও যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন রিয়াজ। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। তবে সে সময় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই রিয়াজের অবস্থান নিয়ে নানা আলোচনা রয়েছে। দীর্ঘদিন তাকে এফডিসি কিংবা কোনো প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায়নি। তার ব্যক্তিগত মোবাইল নম্বরও বন্ধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারাও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেননি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026