1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

অপ্রতিম হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকা ড. নাহিদা বেগমের সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার প্রতিবাদে এবং আসামিদের ফাঁসির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

অবরোধ চলাকালে কুবির বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জন শিক্ষার্থীদের পক্ষ থেকে চার দফা দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। দাবিগুলো হলো:

১. আগামী ৬০ দিনের মধ্যে অপ্রতিমের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

২. দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নিয়ে কুমিল্লার জেলা পুলিশ সুপার (এসপি), কোতোয়ালি মডেল থানা ও সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৩. কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে।

৪. সারা দেশে ও কুমিল্লা অঞ্চলে রাষ্ট্রের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

দাবি উপস্থাপনকালে বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থী নাঈম ভূঁইয়া আলটিমেটাম দিয়ে বলেন, আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে আমাদের উত্থাপিত দাবিগুলো মেনে নেওয়া না হলে এবং অগ্রগতির বাস্তব প্রতিফলন দেখা না গেলে আমরা পরবর্তীতে দেশজুড়ে আরো বৃহত্তর ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026